parbattanews

বান্দরবানে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার

bandarban-pic-11-9

নিজস্ব প্রতিবেদক
বান্দরবানের সদর উপজেলার খানসামা এলাকায় পাচারের জন্য অবৈধ ভাবে মজুদ করা প্রায় ১হাজার ঘনফুট সেগুন ও গামারী কাঠ উদ্ধার করেছে বিজিবির টহল সদস্যরা।

রোববার গোপন সংবাদে বান্দরবান বিজিবির সেক্টর সদর দপ্তরের টহল দলের অধিনায়ক নায়েক সুবেদার মোহাম্মদ গোলাম কাউসারের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব অবৈধ কাঠ উদ্ধার করা হয়। এসব কাঠের মধ্যে ৮০ ভাগ সেগুন এবং ২০ ভাগ হচ্ছে গামারী। বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে জানা গেছে।

অভিযোগ জানা যায়,,কতিপয় অসাধু বনকর্মীদের সহায়তায় সংঘবদ্ধ কাঠ চোরের দল তারাছা সরকারি বন বাগান থেকে সেগুন ও গামারী গাছ নিধন করে ঈদের ছুটিতে পাচারের লক্ষ্যে এসব অবৈধ কাঠ খানসামা এলাকার জঙ্গলে মজুদ রেখেছিল বলে স্থানীয় সূত্র জানায়।

বিজিবির কর্মকর্তারা বলেন,অবৈধভাবে পাচারের জন্য জেলা নানাস্থানে মজুদ রাখা কাঠগুলো উদ্ধারে বিজিবির সদস্যরা বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।

এদিকে গত ১০ সেপ্টেম্বর ২০১৬ তারিখ আনুমানিক ১৪০০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার শ্রী অসীত কুমার নন্দী এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে ৪ কি. মি. পূর্বদিকে দোছড়ি খালের মুখ হতে বিভিন্ন প্রকার ৪৪৮.৫৬ সিএফটি অবৈধ কাঠ এবং ১২০০ টি বাঁশ আটক করতে সক্ষম হয় যার আনুমানিক মূল্য ১৪,৮৭,৭০৫/- (চৌদ্দ লক্ষ সাতাশি হাজার সাতশত পাঁচ) টাকা।

অভিযানের সময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে কাট পাচারকারী দ্রত পালিয়ে যায় । পরে বিজিবি কর্তৃক কাঠ এবং বাঁশ কচ্ছপিয়া বনবিট অফিসে জমা করা হয়েছে।

Exit mobile version