স্টাফ রিপোর্টার:
মিয়ানমার সীমান্ত সংলগ্ন বান্দরবান পার্বত্য জেলা সদর ও আশপাশের এলাকায় সোমবার ভোর ৫টা ৫ মিনিটে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্পে বাড়িঘর ও বহুতল ভবন সমূহ দুলতে থাকে। এ সময় ঘুম ভেঙে লোকজন এদিক-ওদিক ছুটতে থাকে। রাস্তায় নেমে আসে বহু মানুষ। বান্দরবান শহরে একাধিক প্রবীণ আদিবাসীরা জানান, ১৯৯৭ সালের পর এটিই সবচেয়ে বেশিক্ষণ স্থায়ী ভূমিকম্প। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
