parbattanews

বান্দরবানে মাদক বিরোধী সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

বান্দরবানে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে রবিবার দুপুরে বান্দরবান অরণ সার্কিট টাউন হলে এ সমাবেশের আয়োজন অনুষ্ঠিত হয়।

বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সঞ্জয় কুমার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াছিন আরাফাত, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মুজিবুর রহমান পাটওয়ারী, বান্দরবান জেলা মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ বাবুল সরকার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সমাজকে মাদকমুক্ত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। মাদক সমাজ রাষ্ট্র দেশ তদুপুরি সকলের বিরাট ক্ষতি করে।

Exit mobile version