parbattanews

বান্দরবানে শ্রমিক-এলাকাবাসী সংঘর্ষে উপজেলা চেয়ারম্যানসহ আহত ১৫

Bandarban pic-1, 15.11.2014

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের সুয়ালক বাজারে পরিবহন শ্রমিক ও এলাকাবাসীর সংঘর্ষে উপজেলা চেয়ারম্যান ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুসসহ ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে পরিবহন শ্রমিকেরা সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ কয়েকটি যানবাহন ভাঙচুর ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনে ডাকা ২৪ ঘন্টার ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘট চলাকালে রবিবার বিকালে ধর্মঘটে মোটরসাইকেল ও অটো রিক্সা চালানো নিয়ে উপজেলা সদরের সুয়ালক বাজারে পরিবহন শ্রমিকরা এলাকাবাসীর উপর চড়াও হন। বাকবিতণ্ডার এক পর্যায়ে শ্রমিকরা এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুসসহ ১৫ জন আহত হয়েছেন।

তিনি জানান, পরিবহন শ্রমিকরা সুয়ালক বাজারের তিনটি ব্যবসা প্রতিষ্ঠান, দুটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও একটি গ্যাস অটোরিকশাসহ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলামসহ পুলিশ, দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তিনি জানান, উপজেলা চেয়ারম্যানকে একটি বেসরকারী হাসপাতাল ও অন্যান্য আহতদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। তারা পরিবহন শ্রমিক অপু বড়ুয়া, সুমন, দীন মাহমুদ, মোহাম্মদ ইকবাল।

এ ঘটনার পর সুয়ালকে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।

পাঁচ দফা দাবিতে বান্দরবান পার্বত্য জেলায় পরিবহণ ধর্মঘট চলছে। চরম ভোগান্তিতে পড়তে হয়েছে স্থানীয়দের পাশাপশি পর্যটকরা। রোববার ভোর ৬টায় ধর্মঘট শুরু হয়ে চলবে আজ সোমবার ভোর ৬টা পর্যন্ত চলবে।
পাঁচ দফা দাবি আদায়ে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দেয়। দাবী সমুহ হল, বিআরটিএ এর দুর্নীতি, সড়কে পুলিশি হয়রানি, চাঁদাবাজি বন্ধ।

ধর্মঘটের কারণে বান্দরবানে সকাল থেকে কোনো দুর পাল্লার যানবাহন ছেড়ে যায়নি এবং জেলার অভ্যন্তরীন সড়গ গুলোতেও কোন যানবাহন চলাচল করেনি। পরিবহন ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে অন্যদিকে বান্দরবানে আটকা পড়েছে শত শত পর্যটক।

Exit mobile version