parbattanews

বান্দরবানে সঞ্চয় সেবা সপ্তাহ পালিত

Bandarban sonjoi soptah 5.4.2014
নিজস্ব প্রতিবেদক:
সঞ্চয় আহরণের মাধ্যমে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে ও জনগনকে সঞ্চয়ে উদ্বুদ্ধকরণে উৎসাহিত করতে বান্দরবানে সঞ্চয় সেবা সপ্তাহ পালিত হয়েছে। শনিবার জেলা সঞ্চয় অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারুক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সঞ্চয় অফিসের পরিচালক আবুল বশর, মো. টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. আনোয়ার হোসেন, সহকারি শিক্ষক সম্পদ বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version