parbattanews

বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ জুলাই) বিকাল ৪টায় বান্দরবান স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আলিকদম বনাম নাইক্ষ্যংছড়ি দল পরস্পর মোকাবেলা করে।

খেলার দ্বিতীয় অর্ধে নাইক্ষ্যংছড়ি দলের খেলোয়াড় আলিকদম দলের জালে বল পাঠিয়ে গোল নিশ্চিত করে। শেষ পর্যন্ত আলিকদম দল কোন গোল পায়নি। ফলে ০-১ গোলে জয়ী লাভ করে নাইক্ষ্যংছড়ি দল। এ দিকে খেলা শেষ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রপি তুলে দেন বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হাসান।

এ সময় বান্দরবান পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সস্পাদক মো. ইসলাম বেবী, সদর জোন কমান্ডার লে. কর্নেল মাহমুদুল হাসান ও জিএসও-২ ক্যাপ্টেন নাঈম পারভেজসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,বান্দরবান স্টেডিয়ামে সেনা রিজিয়ন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে রিজিয়ন কমান্ডার। এ টুর্নামেন্ট জেলার আটটি দল অংশ নেয়।

Exit mobile version