parbattanews

বান্দরবানে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবিতে বান্দরবানে কর্মরত স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন উদ্যেগে এই কর্মসূচি পালিত।

কর্মসূচিতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বান্দরবান জেলা শাখার আহ্বায়ক রমিজ উদ্দিন, সদস্য সচিব উখ্যসিং খেয়া, সদস্য সুজলা চাকমা, সৈয়দ খালিদ মাহমুদ সহ প্রায় শতাধিক স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ১৯৭৯ সাল থেকে ইপিআই কর্মসূচির মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে আমরা কাজ করে আসছি। কিন্তু অদ্যাবধি পর্যন্ত ১৬তম গ্রেডে চাকরি করে আসছি। কিন্তু পশু হাসপাতাল থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত একই গ্রেডের কর্মচারীদের পদোন্নতি হলেও এখনো পর্যন্ত আমাদের গ্রেড পরিবর্তন করা হয়নি। যা অত্যন্ত দুঃখজনক এবং আমাদের সাথে বৈষম্য করা হয়েছে।

বক্তারা আরো বলেন, পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্ণকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদের ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১তম গ্রেডে উন্নীতকরণের পাশাপাশি কেন্দ্রীয় ঘোষিত ৬ দফা দাবী বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা।

Exit mobile version