parbattanews

বান্দরবান অবরোধের ৩য় দিনেও বিএনপির দু’গ্রুপের মিছিল-সমাবেশ

Bandarban BNP 28.11.2013

স্টাফ রিপোর্টার :

বান্দরবানে অবরোধের তৃতীয় দিনেও বিএনপির দু-গ্রুপ মিছিল সমাবেশ করেছে। আজ বৃহস্পতিবার বাস স্টেশন এলাকায় ১০ গজ দুরত্বের মধ্য অবরোধের সমর্থনে মিছিল সমাবেশ করে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদিকা মা ম্যাচিংয়ের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল, ও যুবদল, ছাত্রদল, মহিলাদলের একাংশের নেতাকর্মীরা অবস্থান নেন।

অন্যদিকে জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরীর নেতৃত্বে ১৮ দল, বিএনপি, যুবদল,ছাত্রদল ও সেচ্ছাসেবকদলের একাংশের নেতা কর্মীরা অংশ নেন।

সকাল থেকে শহরে বিএনপি দু-গ্রুপ ও জামায়ত শিবির কয়েক ভাগে বিভক্ত হয়ে এবং বাস স্টেশনসহ অভ্যন্তরীন সড়কগুলো অবরোধ করে রাখে। এ সময় সবধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কার্যত বান্দরবান জেলার সাথে আঞ্চলিক সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া জেলা শহর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। জেলার অভ্যান্তরীণ সড়কগুলোতে সীমিত আকারে হালকা যানবাহন চলাচল করেছে। দুর্ভোগের মধ্যে পরছে যাত্রী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। অনেকে যানবাহন না পেয়ে পায়ে হেটে গন্তব্যে পৌছার চেষ্টা করে। অপ্রিতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

Exit mobile version