parbattanews

বান্দরবান আসছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এক দিনের সফরে আগামী ৩০ অক্টোবর বান্দরবানে আসছেন। গত ২৫অক্টোবর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রেরিত সফরসূচি সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রী কে এম খালিদ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে কক্সবাজার থেকে বান্দরবান এসে পৌঁছাবেন। সকাল ১০টায় সার্কিট হাউজে উপস্থিত হয়ে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি।

একই দিন সকাল সাড়ে দশটায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিউট পরিদর্শণ, বঙ্গবন্ধু কর্ণার শুভ উদ্বোধন, অনলাইনভিত্তিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার সনদ প্রদান অনুষ্ঠানে যোগ দিবেন।

ওই দিন ১১টায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বেলা ১২টায় সার্কিট হাউজে উপস্থিত এবং এস এম ই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হেরিটেজ হ্যান্ডলুম ফেষ্টিভ্যাল ২০২০ এর ভার্চ্যুয়াল সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মন্ত্রীর। সংস্কৃতি প্রতিমন্ত্রী বেলা দেড়টায় চট্টগ্রামের উদ্দেশ্যে বান্দরবান ত্যাগ করবেন।

Exit mobile version