
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত হয়েছে ।
রবিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আয়োজনে জেলা সিভিল সার্জন ডা: অংশৈ প্রু মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেনসহ প্রমুখ।