parbattanews

বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি বাচ্চু, সম্পাদক মিনার নির্বাচিত

Bandarban pic-29.8
স্টাফ রিপোর্টার:
বান্দরবান প্রেস ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আমিনুল ইসলাম বাচ্চু এবং সাধারণ সম্পাদক পদে মিনারুল হক জয়ী হয়েছেন।

বুধবার প্রেস ক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক নির্বাচন নির্বাচন ফলাফল ঘোষণা করেন কমিশনার ও সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।

নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি এম.এ.হাকিম চৌধুরী,যুগ্ম-সম্পাদক মো. সাদেক হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ ফরিদুল আলম সুমন।

প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক ওসমান গনির সভাপতিত্বে বাদশা মিঞা মাস্টার, মুছা ফারুখী, নাছিরুল আলম,সেলিম আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version