parbattanews

বিএনপিতে যোগ দিলেন নানিয়ারচরের আ.লীগ ও জাপা’র অর্ধশতাধিক নেতাকর্মী

Rangamati News pic-

স্টাফ রিপোর্টার:

প্রধান বিরোধীদলবিহীন নির্বাচনে পার্বত্য চট্ট্রগাম জনসংহতি সমিতি জেএসএস এর কাছে বিপুল ভোটে হেরে যাওয়ার পর রাঙামাটিতে সরকারি দলের পালে উত্তরী হাওয়া লাগতে শুরু করেছে। নির্বাচনে হেরে যাওয়ায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা এরই মধ্যে সুবিধাবাদি নেতাদের বিভিন্ন মতবিনিময় সভায় তুলোধুনো করার পাশাপাশি কয়েকটি স্থানে উত্তম-মধ্যম দেওয়ার ঘটনাও ঘটছে। আবার রাগে-ক্ষোভে ও দুঃখ-অপমান সইতে না পেরে রাজনীতি থেকে অবসর নেওয়াও শুরু করেছে অনেকে।

এদিকে সুবিধাবাদি নেতাদের আধিপত্যের কারণে দীর্ঘদিন দলের সাথে থেকেও যারা কোনো ধরনের মতামত প্রদান করতে পারছেন না, তাদের অনেকেই দল ছেড়ে গণতান্ত্রিক পন্থায় নিজেদের মতামতকে তুলে ধরে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে সঠিক গণতন্ত্র চর্চা করার লক্ষ্যে যোগ দিচ্ছেন প্রধান বিরোধী দল বিএনপিতে।

সম্প্রতি রাঙামাটি জেলা দুর্গম নানিয়ারচরে এরকই একটি ঘটনা ঘটেছে। এই উপজেলার দায়িত্বে রয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও নানিয়ারচর এলাকার হেডম্যান নিখিল কুমার চাকমা। যাকে বিগত সংসদ নির্বাচনে জয়লাভের পরপরই রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের চেয়ারে অধিষ্ঠিত করেছে ক্ষমতাসীন আওয়ালীগ সরকার। কিন্তু জেলা পরিষদের চেয়ারম্যান থাকা সত্বেও তিনি অত্র এলাকার কোনো উন্নয়ন তো করেননি তাছাড়া এবারের দশম জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকায় আওয়ামীলীগের প্রার্থীর ভরাডুবি হওয়ায় এখান সাধারণ জনগণ দলটির পক্ষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে উপজেলার অধিকাংশ আওয়ামীলীগের নেতা-কর্মী ও জাতীয় পার্টির নেতাকর্মী উপজেলা বিএনপির সভাপতি এজাজ নবী রেজার হাতে ফুলের তোড়া উপহার দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির পতাকাতলে আবদ্ধ হয়েছে বলে জানিয়েছেন বিএনপি উপজেলা সভাপতি এজাজ নবী ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ইউনূচ আলী, সাংগঠনিক সম্পাদক নুর জামান-২, যুবদল সভাপতি মোহাম্মদ আলী, যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম, ছাত্রদলের সভাপতি হুমায়ন কবির পাশা, সাধারন সম্পাদক মোঃ আবু জাফর প্রমূখ।

২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রেরিত হয়ে সাধারন মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে বর্তমান সরকার ব্যর্থ হওয়ায় নানিয়াচর উপজেলার ইসলামপুর বাজার এলাকায় ৭৮জন নেতাকর্মী  আওয়ামী লীগ ও জাপা থেকে মোঃ শাহ সেকান্দার সাকুর নেতৃত্বে বিএনপিতে যোগদান করেন।
যোগ দেওয়া নেতাকর্মীদের অন্যতম হলো, মোঃ ইব্রাহিম মিয়া, মোঃ আইউব আলী, মোঃ ইউনূচ আলী, মঞ্জু মিয়া, মোঃ সুলতান, মোঃ মনির হোসেন, মোঃ শামসু মিযা, মোঃ ফারুক বেপারি, মোঃ সেলিম, মোঃ আব্ধল রপ মিয়া,  মোঃ রহমত আলী, মোঃ জাকীর হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আব্দুল রশিদ, মোঃ আবু হানিফ, মোঃ কবির হোসেন, মোঃ চগির হোসেন, মোঃ ডালিম মিয়া, মোঃ কবির হোসেন(২), মোঃ ছগির মিয়া প্রমুখ।

Exit mobile version