
মো. আলমগীর হোসেন, মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
আজ বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মানিকছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন দিবসটি ব্যাপক কর্মসূচীর মধ্য দিয়ে পালন করছে। দীর্ঘ সাড়ে চার বছর পর ব্যাপক আয়োজনে কর্মসূচী পালন করায় সমাবেশস্থলে হাজার হাজার নেতা-কর্মীদের উপস্থিতি ছিল লক্ষনীয়। বিকাল ৩ টায় কর্মসূচী শুরুর কথা থাকলেও দুপুর হতে না হতেই মহামুনি বাসস্টেশনের সমাবেশস্থলে উপজেলার বিভিন্ন গ্রাম, ইউনিয়ন থেকে দলে দলে ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, কৃষক দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে হাজির হতে থাকে।
মূল কর্মসূচীর শুরুতে উপজেলা বিএনপির সম্পাদক মো. এনামুল হকের সঞ্চালনায় অনুষ্টিত সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি এম.এ.করিম। বক্তব্য রাখেন, ছাত্রদলের যুগ্ন আহবায়ক মো. জাহাংগীর হোসেন, আহবায়ক মো. মীর হোসেন, যুবদলের নেতা মো. বেলাল হোসেন,মো. ময়নাল হোসেন, মো. রফিকুল ইসলাম, যুব দলের সাধারণ সম্পাদক এম.এ.কাদের, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এস.এম.জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা এম.কে.আজাদ, এস.এম.রবিউল ফারুক। এ সময় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।
বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম খলিল, ছাত্র দলের সহ- সভাপতি ইব্রাহীম মামুন ভূইয়া, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান, জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি এস.এম. আবু তাহের, জেলা জিয়া পরিষদের সভাপতি রতন জ্যোতি ত্রিপুরা। বিকাল সাড়ে চারটায় এ রির্পোট লেখা পর্যন্ত দলে দলে নেতাকর্মীরা সমাবেশে আসছিল। সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।