একটা জাতীয় অনুষ্ঠান করতে হলে আগে নিজের মধ্যে ‘জাতীয়’ বিষয়টা ধারণ করতে হয়। নিজের সুবিধা ও অভিরুচি ও কোরামকে জায়েজ করার জন্য কিছু লোকদের ধরে ধরে এনে একটা অনুষ্ঠান করে দিলেই সেটা জাতীয় হয়ে যায় না।
জুলাইয়ের অনুষ্ঠানে ওয়াসিম নাই। জুলাইয়ের অন্যতম ভোকাল লোকজন নাই। শুধু নেতাদের নিয়ে জাতীয় অনুষ্ঠান। যারা জুলাইকে বিএনপির সাথে লিঙ্ক করেছে তারা কেউ নাই। যারা জুলাইকে একদলীয় গ্রাস থেকে রক্ষা করে এটার কালেকটিভ সত্ত্বাকে রক্ষা করে চলেছে তাদের কেউ নাই।
জামায়াতী সমালোচনা এড়ানোর জন্য যাদের গুরুত্ব দেয়া দরকার সেটা খুব সুন্দর ভাবে হয়েছে এবং অনুষ্ঠান উপস্থাপনের জন্য খুঁজে বের করা হয়েছে চরমতম লীগার উপস্থাপিকাকে।
যে কিনা অসুস্থ্য খালেদা জিয়াকে নিয়ে নোংরামী করতে পারে তিনিই বিএনপির তথাকথিত জাতীয় জুলাই অনুষ্ঠানের উপস্থাপিকা। এই বিএনপির জন্যই তো মানুষ রক্ত দেয়। এই বিএনপির জন্যই তো মানুষ নিজের জীবন বাজি রাখে। এই বিএনপির জন্যই মানুষ বনে-জঙ্গলে ঘুমায়। সব হারায়ে সন্যাসী হয়ে যায়। ওয়াও।
যারা পারসোনাল ধান্ধা থেকে দলকে দেখে, বিভিন্ন ভাবে দলকে কোরামের আলোকে পরিচালনা করছে, গুপ্তদের এমপাওয়ার করার হাব হয়ে উঠছে যারা তাদের জন্য বিএনপি আজও মূল্যবোধ ভিত্তিক একটা জাতীয়তাবাদী দল হয়ে উঠতে পারে নাই। মোরাল হাই না হলে এটা করা যাবে না। এই জন্য তারেক রহমান এর সাথে তাদের এতো তফাত।
ভেতরে থাকা বাটপারদের জন্য বাইরের অপেক্ষমান বিপুল বাটপারদের বিএনপি-দরদী ও মহাত্যাগী বিএনপি সাজার প্রক্রিয়াটা পানির মতন সহজ হয়ে যাচ্ছে।
আপনি যখন- যার যেটা প্রাপ্য তাকে সেটা দিবেন না। আবার যার যেটার যোগ্যতা নাই তাকে সেটা দিবেন এবং যোগ্যদের যে কোন মূল্যে অপমানের পথে হাটবেন এবং নিজের সুবিধার জন্য স্পেস ওকুপাই করে রাখবেন- আপনার পরিণতি হবে করুণ পরাজয়।
পর্তুগালের খেলার কথা মনে করে দেখেন। রোনালদোকে অবমূল্যায়নের পরিণতিতে লজ্জাজনক পরাজয় হয়েছিল ম্যাচটিতে। গোটা টিম সেলফিস আচরণ করায় গোটা জাতী ধরা খাইছে। যারা ইমপারসোনাল ওয়েতে আচরণ করতে পারে না তারা কোন দিন জাতীকে রিপ্রেজেন্ট করতে পারে না।
বিএনপিতে প্রচুর যোগ্য ও আত্মসম্মানওলা লোক আছে। কিছু ফকিন্নি মানসিকতার লোক তাদের যে কোন মূল্যে দূরে রেখে নিজেদের কোরাম দিয়ে ক্ষমতার ভর কেন্দ্র নিয়ন্ত্রণ করতে চায়। এবং তেমন কোন কষ্ট না করেই ক্ষমতার অংশীজন হয়ে কাজ চালানোর জন্য বেছে নেয় অভিশপ্ত জাশি ও লীগাদের।
আর বিএনপির অভাগারা যেই ভাবে দৌড়ের উপর ছিল, এখনও তেমনই আছে। তারেক রহমান প্রধানমন্ত্রী এর বাইরে বিএনপির অভাগাদের জন্য আর কোন শান্তনা নাই।
লেখক : সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক।
