parbattanews

বিএনপি নেতা ড. আর এ গনির মৃত্যুতে কাপ্তাই উপজেলা শ্রমিক দলের শোক প্রকাশ

কাপ্তাই প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ও বিজ্ঞানী ড. আর এ গনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কাপ্তাই উপজেলা শাখার সভাপতি মো. আবুল খায়ের, রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিন সম্পাদক ও কাপ্তাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম (কবির)।

এছাড়া যুগ্ন-সম্পাদক বেলাল হোসেন, মাহাবুব রহামন, সাংগঠনিক অথোয়াই মং মারমা, মো. সেকান্দার হোসেন, সাজ্জাদুল ইসলাম চৌধুরী, রাঙ্গামাটি জেলা শাখার সদস্য আবু মোয়াছেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বরেণ্য এই রাজনীতিবিদের মূত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ শোক বার্তায় বিএনপির দীর্ঘ দিনের পরিক্ষিত নেতা মরহুম ড. আর এ গনির বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Exit mobile version