বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী কক্সবাজারের সূর্যসন্তান আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদের পিতা-মাতা কবর জিয়ারত করেছেন মহেশখালী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
৫ সেপ্টেম্বর (জুমাবার) বিকালে উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুবক্কর ছিদ্দিকের নেতৃত্বে গাড়ী বহরে শত শত নেতাকর্মী নিয়ে পেকুয়া সিকদারপাড়া কবরস্থানে গিয়ে কবর জিয়ারতে মিলিত হন।
এ সময় তারা আলহাজ্ব সালাহ উদ্দীন আহমদের পিতা মৌলভী সাঈদুল হক, মাতা বেগম আয়েশা হকের রুহের মাখফিরাত কামনা করে দোয়া কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব এখলাছুর রহমান চৌধুরী, যুগ্ম আহবায়ক মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির আহবায়ক আরিফুল কাদের চৌধুরী, যুগ্ম আহবায়ক হোয়ানক ইউনিয়ন বিএনপির আহবায়ক এনামুল করিম চৌধুরী, সদস্য সচিব আমিনুল হক চৌধুরী।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবের হোসাইন প্রমুখ। এ সময় কয়েক শত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে আবুবক্কর ছিদ্দিকের নেতৃত্বে নেতাকর্মীরা সালাহ উদ্দিন আহমদের বাসভবন সিকদার পাড়া মরহুম মৌলভী সাঈদুল হক মঞ্জিলে গিয়ে প্রেস সচিব ও পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিমের সাথে মিলিত হন। এসময় উপজেলা বিএনপির নব গঠিত আহবায়ক কমিটির নেতৃত্ববৃন্দের পক্ষে থেকে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান।
ফটোসেশনসহ বিভিন্ন বিষয়ে আলাপ শেষে সন্ধ্যার দিকে পেকুয়া ত্যাগ করে মহেশখালী চলে আসেন বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
