টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ স্থল বন্দরের দুই ব্যবসায়ীকে বিজিবি কর্তৃক ষড়যন্ত্রমূলক আটক ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে টেকনাফ স্থল বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, আমদানী-রপ্তানিকারক সমিতি ও ট্র্রাক মালিক-শ্রমিক এসোসিয়েশন।
২১ এপ্রিল সোমবার রাত ৯টায় টেকনাফ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দিদার হোসেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হাশেম সিআইপি, সাধারন সম্পাদক এহেতেশামুল হক বাহাদুর, সদস্য শওকত আলী, আব্দুল জব্বার, আকতার ফারুক, যদু চন্দ্র, মোঃ কামরুল ইসলাম, আমদানী-রপ্তানিকারক সমিতির মোঃ শফিকউল্লাহ, আব্দুস সালাম, মাও. আব্দুল লতিফ, মোঃ রাশেল।
এছাড়া ট্রাক মালিক-শ্রমিক সংগঠনের সাধারন সম্পাদক মফিজুর রহমান, আবু তাহের ও মোঃ ইলিয়াছ এ কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষনা করেছেন। এতে জানানো হয়, বিশিষ্ট ব্যবসায়ী টেকনাফ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ আয়াজ ও সদস্য জিয়াবুল হোসেন সিআইপিকে বিজিবি সদস্যরা রবিবার দিবাঘত রাত ২টায় বাড়ী থেকে কথা আছে বলে ডেকে নিয়ে যায়। প
রবর্তীতে দুই ব্যবসায়ী সহোদরকে সোমবার ৪৬ পিচ ও ৪৭ পিচ ইয়াবা দিয়ে থানায় সোপর্দ করে মামলা দায়ের করে। এর আগে সোমবার দুপুরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাঁজা প্রদানের প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয় বিজিবি।
এ ঘটনার প্রতিবাদে ২২ এপ্রিল মঙ্গলবার থেকে টেকনাফ স্থল বন্দরের সমস্থ ব্যবসায়ী কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করে বিজিবির দায়েরকৃত করা মিথ্যা মামলা প্রত্যাহার ও আটককৃতদের মুক্তি এবং নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এ ঘটনায় জড়িতদের শাস্থির দাবী জানিয়েছেন বন্দর সংশ্লিষ্ট ৩টি সংগঠন।
