parbattanews

বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে পানছড়ি

15P

উপজেলা প্রতিনিধি,পানছড়ি, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় বিজয় দিবস উদযাপনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যেগে উপজেলা পরিষদ মাঠ ও প্রধান ফটককে বিভিন্ন রঙ-বেরঙের ফেষ্টুন দিয়ে সাজানো হয়েছে। উপজেলা পরিষদের প্রবেশ মুখে বিশালাকার গেইট দিয়ে প্রবেশ করা মাত্রই বিভিন্ন রঙের ছোট ছোট পতাকায় বেষ্ঠিত সাজানো মাঠ দেখতে যেন এক নয়নাভিরাম দৃশ্য।

এই প্রথমবারের মত পানছড়িতে বর্ণিল সাজে উদযাপিত হতে যাচ্ছে মহান বিজয় দিবস। তাই ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম আফসানা বিলকিছ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: বাবুল হোসেন, উপজেলা রিসোর্স অফিসার মো: খলিলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা উষা মগ প্রমুখ।

জানা যায়, বিজয় দিবসের বিভিন্ন প্রতিযোগীতার মধ্যে চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতা রবিবার সকাল এগারটা থেকে অনুষ্ঠিত হচ্ছে। পানছড়ি বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিপুল সংখ্যক প্রতিযোগীদের এসব প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে দেখা গেছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা বিলকিস উপস্থিত থেকে চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতা উপভোগ করেন। ১৬ ডিসেম্বর সোমবার সকাল থেকেই শুরু হবে বিভিন্ন অনুষ্ঠানাদি।

Exit mobile version