parbattanews

ব্যানারে নেতার ছবি ব্যবহার নিয়ে বান্দরবানের রুমায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি

বিনা অনুমতিতে ব্যানারে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের ছবি ব্যবহারের ঘটনায় বান্দরবানের রুমা উপজেলায় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের কর্মী সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত র‍্যালির সময় এ ঘটনা ঘটে।

গত শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে র‍্যালির সময় রুমা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিছ মিয়া এবং ঐক্য ফ্রন্টের উপজেলা আহ্বায়ক পলাশ চৌধুরীসহ তাদের নেতাকর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগ উঠেছে, র‍্যালির ব্যানারে বিএনপি নেতাদের ছবি ব্যবহার করার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে। এই ঘটনায় তৃতীয় শক্তি ইন্ধন রয়েছে বলে ধারণা করছে অনেকে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আরিফ উদ্দিন জানান, রেলিতে অংশগ্রহণকারী খিয়াং কল্যাণ পরিষদের সাবেক সহ-সভাপতি মংশৈপ্রু খিয়াং এবং পলাশ চৌধুরী বিষয়টি নিয়ে কথা বলেন।

ঘটনার পর রুমা উপজেলার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জেলা বিএনপির কাছে দ্রুত হস্তক্ষেপের জন্য আবেদন করেছেন। তাদের আশঙ্কা, যদি এই সমস্যা সমাধান না হয়, তবে দলীয় ঐক্যতে ভাঙন সৃষ্টি হতে পারে।

এদিকে, পলাশ চৌধুরী এবং অন্য নেতাদের পক্ষ থেকে ঘটনার পক্ষে-বিপক্ষে বিভিন্ন বক্তব্য প্রদান করা হয়েছে।
এটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে এবং এলাকাবাসী উদ্বিগ্ন, যেন পরিস্থিতি আরো জটিল না হয়ে পড়ে।

Exit mobile version