parbattanews

বিশ্বকাপে আজ মুখোমুখি কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা, দেখে নিনি পরিসংখ্যান

আজ শনিবার রাত ১টায় বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বসনিয়া ও হার্জেগোভিনা বিপক্ষে কানাডা তাদের উদ্বোধনী ম্যাচ খেলবে। স্বাগতিক হিসেবে ৩য়বারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া কানাডা আগের কাতার বিশ্বকাপে ৩৬ বছরের বিরতির পর ফিরেছিল, তবে তখন তিনটি গ্রুপ ম্যাচই হেরেছিল। এবার তারা ঘরের মাঠের সুবিধা নিয়ে ভালো করার আশা করছে।

বসনিয়া ও হার্জেগোভিনা এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলবে। সর্বশেষ ২০১৪ সালে তারা অংশ নিয়েছিল, যেখানে ইরানকে ৩-১ গোলে হারানোর পর গ্রুপ পর্বে বিদায় নিতে হয়েছিল। এবারের কোয়ালিফিকেশনে তারা ইতালিকে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে।ক

কানাডা ও বসনিয়ার মধ্যে এখন পর্যন্ত দুইটি প্রীতি ম্যাচ হয়েছে। বসনিয়া একটি জয় ও একটি ড্রতে এগিয়ে রয়েছে। তবে কোনো বড় টুর্নামেন্টে এই দুই দল প্রথমবার মুখোমুখি হবে।

Exit mobile version