parbattanews

বীর বাহাদুরের বিজয় মিছিল

Bandarban mp-3 7.1.2014

স্টাফ রিপোর্টার :

জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনে টানা পঞ্চমবারের মত বিজয়ী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনেীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুরের বিজয় লাভের পরিপ্রেক্ষিতে বান্দরবানের সর্বস্তরের জনগণ নিয়ে মঙ্গলবার বিকেলে শহরে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় রাস্তার দু পাশে দাঁড়িয়ে শতশত নারী পুরুষের পক্ষ থেকে বিজয় মিছিলে ফুলের পাপড়ি ছিটানো হয়। আবার অনেকেই ফুলের মালা, ফুলের তোরা দিয়ে ফুলেল শুভোচ্ছা জানান বিজয়ী বীর বাহাদুরকে।  মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে এক বিজয় সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বীর বাহাদুর বলেন, এ বিজয় আওয়ামী লীগের বিজয়, সম্প্রীতির বিজয়, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যর বিজয়। এ নির্বাচনে জয় আমার একার নয়, বান্দরবানবাসীর জয়, সর্বস্তরের জনগণের জয়। আপনারা সাম্প্রদায়িকতা রুখতে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীককে ভালবেসে ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থীকে জয়যুক্ত করেছেন।এসম তিনি সাম্প্রাদয়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার করেন।

তিনি আরো বলেন, বান্দরবান জেলার উন্নয়নে সর্বাত্মক চেষ্ট করেছি। আমি সামনে আরো চেষ্টা করব, যাতে বান্দরবান জেলাকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে পারি। ভোট দিয়ে নির্বাচিত করায় সকলের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় তার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহিম চৌধুরী, একে এম জাহাঙ্গীর, মো. ইসহাক, মংক্যচিং চৌধুরী, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান থোয়ইচা প্রু মাস্টার, সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version