parbattanews

বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলার লক্ষ্যে সেনাবাহিনী

কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন, পিএসসি

বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে আত্নকেন্দ্রিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী (সদর জোন, খাগড়াছড়ি)। বেকার যুবকদের কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে আত্নকেন্দ্রিক ভাবে গড়ে তোলার লক্ষ্যে খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন পানছড়ি সাবজোনে গত ১৪ ফেব্রুয়ারি কম্পিউটার প্রশিক্ষণ ক্লাব প্রতিষ্ঠা করা হয়। উক্ত ক্লাবে এ পর্যšত ০২ (দুই) টি ব্যাচে সর্বমোট ২৭ জন বেসামরিক প্রশিক্ষণার্থী (১ম ব্যাচ-০৮জন এবং ২য় ব্যাচ-১৯জন) কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন  করেছে।

সোমবার (২২ জুলাই ২০১৯) কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন, পিএসসি, জোন কমান্ডার, খাগড়াছড়ি সদর জোন।

কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন করার পর সনদপত্র প্রাপ্ত হয়ে প্রশিক্ষণার্থীগণ অত্যন্ত আনন্দিত হন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশিক্ষণার্থীগণ ভবিষ্যতেও এরূপ প্রশিক্ষণ পরিচালনার জন্য নিরাপত্তা বাহিনীর প্রতি অনুরোধ জানান।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন, পিএসসি এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পাহাড়ী জনসাধারণসহ পাহাড়ে বসবাসরত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসাসহ সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এরূপ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Exit mobile version