parbattanews

বৈসাবি উদযাপন উপলক্ষ্যে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অনুদান ও প্রীতি উপহার

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মানোন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোন শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তারই ধারাবাহিকতায় সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে বুধবার (১১ এপ্রিল) বিকেল জোনের আওতাধীন উপজাতি সম্প্রদায়ের প্রধান উৎসব ‘বৈসাবি’ উদযাপন উপলক্ষ্যে ১০টি ‘বৈসাবি’ উদযাপন কমিটির প্রতিনিধির কাছে নাইক্ষ্যংছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আর্থিক অনুদান (নগদ অর্থ) ও প্রীতি উপহার হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রাফি-উস-হাসান, নাইক্ষ্যংছড়ি জোন, বিজিবি সদস্যগণ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ।

১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লে. কর্নেল রেজাউল করিম বলেন, এই অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Exit mobile version