ভারতের অবৈধ পুশইন গ্রহণযোগ্য নয়, বললেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী

fec-image

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেছেন, ‘বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত পরিস্থিতি, দ্বিপক্ষীয় সহযোগিতা ও বিশেষ করে অবৈধ পুশ ইনের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হবে।’ গত রোববার স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের আরও বলেন, ‘সেখানে সব বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা কূটনৈতিক চ্যানেলে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এবং আমাদের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক রয়েছে। সরকার সব ধরনের অবৈধ পুশ ইনের চেষ্টা প্রতিহত করতে প্রস্তুত। তবে এসব সমস্যা প্রাথমিকভাবে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মনে করেন, বাংলাদেশের সঙ্গে ভারত সম্পর্ক উত্তরণের যে চেষ্টা করছে, চলমান ‘অবৈধ পুশ ইন’ তাতে সহায়ক ভূমিকা রাখবে না। তিনি বলেছেন, ভারতের পুশ ইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত করছে। নিয়ম না মেনে পুশ ইনের চেষ্টা গ্রহণযোগ্য নয়।

পুশ ইন বন্ধে ভারতকে ১২-১৩টা চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ইললিগ্যাল (অবৈধভাবে) যারা থাকে, তাদের ফেরত দেওয়ার প্রক্রিয়া আছে। সেটা মেনেই ভারতকে কাজ করতে হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পুশইন, ভারত, শামা ওবায়েদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন