parbattanews

ভারতে গিয়ে পুলিশের হাতে আটক ৪ রোহিঙ্গা

ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় অবৈধভাবে প্রবেশ করার অভিযোগ এনে দুই নারীসহ চার রোহিঙ্গাকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

শুক্রবার (৯ জানুয়ারি) কাছাড় জেলার কাটিগোরাহ এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। খবর দ্যা আসাম ট্রিবিউনের।

পুলিশ জানায়, আটক ৪ রোহিঙ্গা অবৈধ কাগজপত্র নিয়ে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করেছে। তাদের কাছ থেকে ভুয়া নথিপত্র উদ্ধার করা হয়েছে, যার মধ্যে জাল শরণার্থী কার্ডও রয়েছে।

বর্তমানে আটক চারজন রোহিঙ্গা পুলিশের হেফাজতে রয়েছে।

Exit mobile version