পার্বত্য খাগড়াছড়ির ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়নের অধীন বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনার পথে বিজিবির হাতে আটককৃত ১৪টি গরু নিলাম দিয়েছে ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি।
শুক্রবার সকালের দিকে যামিনীপাড়া ব্যাটালিয়ন সদরে অনুষ্ঠিত নিলামে বিভিন্ন এলাকা থেকে আসা ১৬জন ব্যবসায়ী অংশ গ্রহণ করেন। নিলাম পরিচালনা করেন কাস্টমস কর্মকর্তা মো: মামুন।
এ সময়ে জোন অধিনায়কের পক্ষে মেডিকেল অফিসার ক্যাপ্টেন আ স ম নাহিদুল ইসলাম শিমুল উপস্থিত ছিলেন। ভারত থেকে অবৈধ পথে আসার পথে বিজিবির হাতে আটককৃত বিভিন্ন আকারের ১৪টি গরু সর্বোচ্চ চার লক্ষ তিন হাজার টাকায় প্রকাশ্য নিলাম হয়। টেক্স-ভ্যাটসহ যার মুল্য চার লক্ষ তিপ্পান্ন হাজার তিনশত পঁচাত্তর টাকায় ১৪টি গরু প্রকাশ্যে নিলামে বিক্রি হয়।
প্রসঙ্গত, বিভিন্ন সময় ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আসছে ভারতীয় গরু। আর দীর্ঘদিন ধরে অবৈধ পথে ভারতীয় গরু আসা রোধে নিরলসভাবে কাজ করছে যামিনীপাড়া ব্যাটালিয়নের জওয়ানরা।
