parbattanews

ভোটার হতে ইসিতে তারেক রহমান

আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা ও আঙুলের ছাপ দিয়ে ভোটার প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি ইসিতে পৌঁছান। ইসিতে উপস্থিত হয়ে সকল প্রক্রিয়া সম্পন্ন করেন তারেক রহমান।

ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হচ্ছেন তিনি।

বিএনপি ও ইসি সূত্রে জানা গেছে, ভোটার ফরম পূরণের সব কাজ শুক্রবার অনলাইনে শেষ হয়েছে।

বগুড়া তারেক রহমানের জন্মস্থান হলেও ভোটার হওয়ার বিষয়ে চলছিল আলোচনা। তবে শেষ পর্যন্ত তিনি মা বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’-এর ঠিকানায় ভোটার হন।

Exit mobile version