parbattanews

রাজস্থলী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : মাস্ক না পরায় জরিমানা

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী মুখে মাস্ক না পরে ঘরের বাইরে আসায় বাজারে আগত জনগণকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ নভেম্বর) নারামুখ, বাজার এলাকা, বাস ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে এ ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার শেখ ছাদেক, সঙ্গে ছিলেন থানা অফিসার ইনচার্জ মফজল আহামদ খান। তিনি মাস্ক না পরায় ৫ মামলায় ৫ জনকে জরিমানা করেন।

নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তবে সংক্রমণ বাড়লেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। পরিবহণ গনপরিবহণ ও বিভিন্ন জনসমাগমে মাস্ক না পরে অবাধে চলাফেরা করছে মানুষ। তাই করোনার প্রথম ঢেউয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুত উপজেলা প্রশাসন।

Exit mobile version