parbattanews

মন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো খাগড়াছড়ি সফরে দীপেন দেওয়ান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর খাগড়াছড়িতে এ প্রথম সফর করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান ।

সোমবার (১১ মে)সকাল সাড়ে ১১ টার দিকে খাগড়াছড়ি পৌঁছালে শহরের জিরো মাইল এলাকায় পার্বত্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা বিএনপির নেতৃবৃন্দ।

পরে সার্কিট হাইজে উঠেন পার্বত্য মন্ত্রী। সার্কিট হাইজ মিলনায়তনে খাগড়াছড়ি জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

প্রধান অতিথি হিসেবে যোগ দেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।

সভায় খাগড়াছড়ি জেলার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত সুবিধা নিশ্চিত ও উন্নয়ন ত্বরান্বিত করতে নানা প্রতিবন্ধকতা ও সমস্যা তুলে ধরেন কর্মকর্তারা। একইসাথে পাহাড়ে বদলী হওয়া কর্মকর্তাদের প্রনোদনা দেয়ার বিষয় উঠে আসে।

কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এলাকার রাজনৈতিক, সুশীল ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মন্ত্রী।

সভা শেষে পার্বত্য মন্ত্রী তিন পার্বত্য জেলায় উন্নয়নে সুষম বন্টনের কথা বলেছেন। পর্যটন বিকাশের পাশাপাশি সাজেক সম্প্রসারণের কথা জানিয়েছেন তিনি।

এ সময় জেলা প্রশাসক আনোয়ার সাদাত, সদর সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার কেএম  উবায়দুল হক, বিজিবি সেক্টর কমান্ডার, ডিজিএফআইয়ের অধিনায়ক উপস্থিত ছিলেন।

Exit mobile version