parbattanews

মহালছড়ি সেনাজোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার আওতাধীন সিন্ধুকছড়ি ইউনিয়নের পঙ্খীমূড়ায় মহালছড়ি সেনাজোন কর্তৃক একটি বিশেষ বিনামূল্যে চিকিৎসাসেবা পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ২.৩০ মি. পর্যন্ত প্রায় ৩ শতাধিক দুস্থ ও হতদরিদ্র পাহাড়ি-বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ করা হয়।

দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এরূপ মহতী উদ্যোগে স্থানীয় জনসাধারণ অত্যন্ত আনন্দিত। মহিলা, শিশু ও বয়োবৃদ্ধগণ নিজেদের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পেয়ে মহালছড়ি সেনাজোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে মহালছড়ি সেনা জোনের অধিনায়কের সাথে কথা বলে জানা যায়, “মহালছড়ি সেনা জোন সাধারণ মানুষের পাশে থেকে তাদের উন্নত মানের জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আন্তরিকভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে।”

Exit mobile version