খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পশ্চিম ক্যায়াংঘাট এলাকায় বুধবার রাত আনুমানিক দেড়টার দেক বিমল বিকাশ চাকমা(৫৫) নামের এক সাবেক প্রাইমারী স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। এতে তাঁর স্ত্রী বিরলতা চাকমাও(৫০) স্বামীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত স্কুল শিক্ষক নিম্ন কেলেঙছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক বলে জানা গেছে। তার পিতার নাম মৃত রাজেন্দ্র কুমার চাকমা। এখনও পর্যন্ত কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে তার রহস্য এখনো উদঘাটন করা যায়নি। তবে পাহাড়ে বিবাদমান আঞ্চলিক রাজনীতির কোপানলে এই ঘটনা ঘটতে পারে বলে অনেকে মন্তব্য করছেন স্থানীয়রা।
এ বিষয়ে মহালছড়ি থানা ইনর্চার্জের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।
