মহালছড়ি প্রতিনিধি:
পার্বত্য খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস-২০১৬ পালন করেছে। দিবসটি উপলক্ষে এ দিন সকাল দশটায় মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইলিয়াস মিয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। র্যালি শেষে ইউএনও এর কার্যালয়ে এক আলোচনা সভা তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক রতন কুমার শীল, প্রাণী সম্পদ অফিসার তুষার কান্তি চাকমা, ভেটেরিনারী সার্জেন শ্রুতি চাকমা, মহালছড়ি প্রেস ক্লাব সভাপতি দীপক সেন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এ সময় নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, এবারের বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য ছিল বন্য প্রাণী ও পরিবেশ বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ এই প্রতিপাদ্যকে বাস্তবায়নে আমাদের প্রত্যেককে পশু, পাখি, বণ্য প্রাণী, প্রাকৃতিক বনাঞ্চল রক্ষা করার অঙ্গিকারের কাথা উল্লেখ করে তিনি বলেন, কৃষি ক্ষেত্রে ক্ষতিকর কীটনাষক ব্যবহার পরিহার করার উপর জোর দিতে হবে।
