স্টাফ রিপোর্টার:
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে সংঘটিত এক সড়ক দূর্ঘটনায় চালকসহ ৪জন আহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮ টায় এ দূর্ঘটনার ঘটে বলে সূত্র জানিয়েছে।
সূত্রমতে, আজ সকাল সাড়ে আটটার দিকে মহালছড়ি কলেজের সন্নিকটে এক সিএনজি অটোরিক্সা দূর্ঘটনায় পতিত হয়। দূর্ঘটনায় সিএনজির তিন যাত্রী ও চালক আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে।
আহতদের চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
