আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
সু-স্বাস্থ্যের জন্য শারীরিক চর্চার গুরুত্ব অপরিসীম। সাধারণত শারীরিক চর্চার জন্য ব্যায়ামাগার গুলোতে মহিলার তুলনায় পুরুষদের সুযোগ-সুবিধা বেশি থাকায় মহিলারা তেমন যেতে পারেন না। বিষয়টি মাথায় রেখে শহরে যাত্রা শুরু করেছে একটি ব্যতিক্রমধর্মী ব্যায়ামাগার। কক্সবাজার শহরের বাজারঘাটাস্থ জীবন বীমা ভবনের ৩য় তলায় ‘‘সী কক্স জিম” নামে ব্যায়ামাগারে মহিলা শাখাটি শুক্রবার সন্ধ্যায় উদ্বোধন করা হয়।
কক্সবাজারে এই প্রথমবারের মতো যাত্রা শুরু করা এই ব্যায়ামাগারে মহিলাদের সু-স্বাস্থ্য রক্ষায় প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণ দেয়া হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মহিলাদের শ্রোণী মেঝের পেশীকে দৃঢ় এবং শক্তিশালী করা, তলপেটের নিম্নভাগের মাংশপেশীর সমস্যা রোধ করা সহ প্রসবের উপর নিয়ন্ত্রণ রাখতে ব্যায়াম এর বিকল্প নেই।
জিম’র মহিলা প্রশিক্ষক তাফরিনা আলমাসিয়ান জানান, এক্ষেত্রে কেগেল ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। কেগেল ব্যায়াম কিছু অবশ্যম্ভাবী ঘটনাকে বিলম্বিত করে, শ্রোর্ণী অঙ্গ স্থানচ্যুতি এবং সম্পর্কিত উপসর্গ প্রতিরোধ করে মহিলাদের তারুণ্য অনেকদিন ধরে রাখতে পারে। এছাড়া যাদের চরমপূলক লাভে সমস্যা হয় তাদের জন্যও এটা উপকার হতে পারে।
