parbattanews

মহেশখালীতে অস্ত্রসহ ৭ মামলার আসামী গ্রেফতার

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালী থানা পুলিশের অভিযানে ৩টি হত্যা মামলাসহ ৭ মামলার আসামী সালাহউদ্দিন (২৭) কে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ৩টায় তাকে গ্রেফতার করা হয়।

আটক সালাহউদ্দিন কালারমারছড়ার আধারঘোনার মো. সৈয়দের ছেলে।

থানার এসআই লিটন চন্দ্র সিংহ তার সঙ্গীয় ফোর্সসহ শাপলাপুর পাহাড়ি এলাকা রাত ৩টায় গোপণ সংবাদের ভিত্তিতে সাজা ও পরোয়ানাভুক্ত শফিউল ইসলামের সহযোগী সালাহউদ্দিন কে গ্রেফতার করে।

এসময় সালাউদ্দিনের কাছ থেকে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

মহেশখালী থানার অফিসার ইনর্চাজ প্রভাষ চন্দ্র ধর জানান, ডাকাত কালারমারছড়া, হোয়ানক, শাপলাপুরসহ মহেশখালী থানার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাদাঁবাজি করে আসছে। তার বিরুদ্ধে ৩টি হত্যাসহ ৭টি মামলা রয়েছে।

Exit mobile version