মহেশখালী উপজেলার ধলঘাটা এলাকায় পুলিশের অভিযানে উপকূলীয় অঞ্চলের কুখ্যাত ‘বাচ্চু বাহিনী’র অন্যতম প্রধান সহযোগী ডাকাত অহিদুল আলমকে আটক করেছে। ২৭ জুন দিবাগত রাতে ধলঘাটার একটি গোপন আস্তানা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা সযায় , ধৃত অদুইয়ার বিরুদ্ধে ধলঘাটা ও আশপাশের এলাকায় ঘের দখল, চাঁদাবাজি, ডাকাতি এবং অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে লোকচক্ষুর আড়ালে থেকে বাচ্চু বাহিনীর হয়ে সাগর ও উপকূলবর্তী এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
ডাকাত অহিদ বাচ্চু বাহিনীর ভাতিজা ও বাচ্চুর অন্যতম অস্ত্রবাজ মোঃ নাছির প্রকাশ রাইফেল নাছিরের জামাতা।
মহেশখালী থানার ওসি আব্দুস সোল্তান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে ধলঘাটায় অভিযান চালিয়ে এই চিহ্নিত ডাকাতকে আটক করা হয়েছে। ওই বাহিনীর বাকি সদস্যদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
