মহেশখালী থানার পুলিশের বিশেষ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ বিভিন্ন মামলার ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১১ মে) ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মহেশখালী থানার (ওসি) মোঃ আব্দুস সুলতানের নেতৃত্বে এসআই কাজল দাশ, এসআই মোহাম্মদ আবু জাহের মোল্লা, এসআই মোশারফ হোসেন, এএসআই নুমং মার্মা, এএসআই অমিত ভট্টাচার্য্য, এএসআই মনির হোসেনসহ সঙ্গীয় ফোর্স যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত জিআর পরোয়ানাভুক্ত আসামি নুরুন্নেছা(৪১)। তার বিরুদ্ধে এফআইআর নং-১১/৩৪, তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২০ মামলা রয়েছে। এছাড়া ফরিদ মিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পেনাল কোডের মামলার জিআর পরোয়ানাভুক্ত আসামি এবং কামরুন নাহার পতেঙ্গা থানার সিআর মামলা নং-৩৪/২৪-এর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেফতার হন।
এদিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের মামলায় (এফআইআর নং-২৩, তারিখ ১০ মে ২০২৬) মোঃ নূরুল আফছার (৩৫) ও মোঃ মিজান (২০) কে আটক করা হয়েছে।
অভিযানে আরও গ্রেফতার হয়েছেন চুরি ও জালিয়াতির বিভিন্ন মামলার আসামি রুবি আক্তার (২৫), মোঃ মনির (২২), নুরুল হক (৪২), নুরুল কাদের (৩৮), বেলাল উদ্দিন (২০), মোঃ ছোটন (২৪), আক্তার কামাল (৩০) ও আবু ফারুক (২২)। পুলিশ জানিয়েছেন, গ্রেফতারকৃত সবাই মহেশখালী উপজেলার হোয়ানক, শাপলাপুর ও বড় মহেশখালী ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
মহেশখালী থানার ওসি মোঃ আব্দুস সুলতান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত সকল আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
