parbattanews

মহেশখালীতে বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

মহেশখালীতে আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তি পরীক্ষা–২০২৪ এর পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ই জুন সকাল ১০টায় আলোকিত শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান জাফর আমিনের সভাপতিত্বে পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ফরিদুল আলমের তত্ত্বাবধানে সদস্য সচিব জাফর আলমের পরিচালনায়, মাওলানা ওসমান গনির পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

আলোকিত শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে মহেশখালী সরকারি মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি ছিলেন- ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সুমন সেন, সহকারী বন সংরক্ষক মোহাম্মদ শামসুল আরেফীন, মহেশখালী সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক সরওয়ার কামাল,

মহেশখালী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ওয়াকার উদ্দিন, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির আজাদ,কুতুবজোম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মকসুদ মিয়া, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ শফিউল আলম শফি,

মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, এনসিপি কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সুজা উদ্দিন সুজা, হোয়ানক কলেজের অধ্যাপক মোঃ ফরিদুল আলম, বড় মহেশখালী দারুল কোরআন সুন্নীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা জাকরিয়া হাবিব,

মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কায়সার হামিদ মনির, মাষ্টার সরওয়ার কামাল, মহেশখালী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আলীম উদ্দিন, সাংবাদিক সরওয়ার কামাল প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য অতিথিদের পাশাপাশি অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্তদের স্বর্ণের মেডেল সহ বিভিন্ন ক্যাটাগরির পদক ও ত্রেুস্ট বিতরণ করেন।

Exit mobile version