parbattanews

মহেশখালীতে ব্রজপাতে চিংড়ি ঘের শ্রমিকের মৃত্যু

মহেশখালী উপজেলার কালারমারছড়ায় ব্রজপাতে মোহাম্মদ সুমন নামে এক চিংড়ি ঘের শ্রমিক নিহত হয়েছে।

২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৫টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মাইজ পাড়ার পশ্চিমে নয়াকাটা ঘোনা নামে চিংড়ী ঘেরে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সুমন কালারমারছড়ার মাইজ পাড়া এলাকার মঞ্জুর আলমের পুত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় লোকজন জানায়, সুমন পশ্চিমে নয়াকাটা ঘোনা নামে চিংড়ী ঘের শ্রমিক ছিলেন। বিকেলে হঠাৎ ঝড়োবৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি চিংড়ী ঘেরের বাসা থেকে বের হতেই বজ্রপাতের শিকার হন। পরে সেখান থেকে অন্য শ্রমিকেরা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। এ সময় তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। পরে তারা বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বজ্রপাতে এক শ্রমিক নিহতের খবর পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version