parbattanews

মহেশখালীর সোনাদিয়া ও ঘটিভাঙ্গায় ৫টি চিংড়ী ঘের দখলমুক্ত

মহেশখালী উপজেলা প্রশাসন, নৌবাহিনী, পুলিশ ও বনবিভাগের যৌথ অভিযানে সোনাদিয়া ও ঘটিভাঙ্গায় অবৈধভাবে গড়ে উঠা ৫টি চিংড়ীঘের দখলমুক্ত করেছে। ২৯ আগস্ট বিকাল ৪টায় অভিযান চালিয়ে চিংড়ীঘেরের ৫টি স্থাপনা ও ৫টি সুইসগেইট গুড়িঁয়ে দিয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ খায়রুল হাসান, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ্, নৌ-বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার, মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক, রেঞ্জ কর্মকর্তা এসএম এনামুল হক।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ খায়রুল হাসান বলেন,প্যারাবন কেটে অবৈধভাবে চিংড়ীঘের দখল করা আইনগত অপরাধ, গড়ে উঠা সকল অবৈধ চিংড়ীঘের ধ্বংস করে দেওয়া হবে।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ্ জানান, অভিযান অব্যাহত আছে, ২৯ আগস্ট যৌথ অভিযান চালিয়ে চিংড়ীঘেরের ৫টি স্থাপনা ও ৫টি সুইসগেইট গুড়িঁয়ে দেওয়া হয়েছে।

Exit mobile version