মাইটিভির চেয়ারম্যান ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রশ্ন করা হয়েছে। এ সময় তিনি বলেন, আদালত স্বাধীন। এ বিষয়ে কোর্টকে প্রশ্ন করেন।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নাসির উদ্দিন সাথীকে যদি অবৈধভাবে গ্রেপ্তার করা হয়ে থাকে, তাহলে আদালত তাকে ছেড়ে দেবে। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে।
