সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য সোমবার ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
বাংলাদেশ-মায়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত নায়েক মোঃ আক্তার হোসেনকে রামু সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বিজিবির হেলিকপ্টারযোগে ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য ১২ অক্টোবর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে টহলরত অবস্থায় বিজিবি সদস্য নায়েক মোঃ আক্তার হোসেন মাইন বিস্ফোরণে আহত হয়।
