parbattanews

মা‌টিরাঙ্গায় গৃহবধূর আত্মহত্যা

খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় পারভিন আক্তার (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দি‌য়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২৫‌ মে) রা‌তে উপজেলার তবলছ‌ড়ি ইউপির কু‌মিল্লাটিলায় গৃহবধূ পারভিনের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

পারভিন স্থানীয় দে‌লোয়ার হো‌সে‌নের মে‌য়ে ও একই ইউপির ‌দেওয়ানপাড়ার মনির আহাম্মদের ছেলে আইয়ুব নবীর স্ত্রী। তা‌দের বৈবাহিক জীবনে কোন সন্তান নাই।

পেশাদারিত্বের কারণে নিহত পারভিনের স্বামী আইয়ুব নবী ফেনীর ছাগলনাইয়ায় থাকেন। তিনি জানান, আমার স্ত্রীর সাথে আমার কোন বি‌রোধ নাই। শুক্রবার রা‌তেও আমার সাথে মেসেজে কথা হ‌য়ে‌ছে। বাবার বাড়িতে কি কারণে আত্মহত্যা করেছে আমি জানি না।

নিহতের মা খা‌দিজা আক্তার বলেন, আমার মে‌য়ে সন্ধ্যায় তার বাবা‌’কে বাজা‌রে যাওয়ার জন্য লাইট দি‌য়ে তার রুমের যায়। প‌রে রা‌তে ভাত খাওয়ার জন্য ডাকলে সে আর দরজা খুলে না। অনেক ডাকাডাকির পর জানালা ভেঙ্গে দেখি পারভিন গলায় ফাঁস দিয়েছে। তখন তার চিৎকারে এলাকার লোকজন ও হা‌সেম মেম্বার আসে বলে জানায় নিহতের মা।

সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্য আবুল হা‌সেম বিষয়‌টি নিশ্চিত ক‌রে জানান, গত ২০২৩ সালের প্রথম দি‌কে পারিবারিক পছন্দে সামাজিক ভাবে তা‌দের বি‌য়ে হয়। গত কিছু দিন আগে পারিবারিক বিষয় নি‌য়ে জা‌মেলার পর পারভিনকে স্বামীর কর্মস্থল ফেনীর ছাগলনাইয়া নি‌য়ে যায়। কয়েক দিন পর বাবার বাড়িতে রেখে যায় তার স্বামী। গত রাতে হঠাৎ জান‌তে পারি পারভিন তার বাবার বাড়িতে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচীয়ে গলায় ফাঁস দি‌য়ে আত্মহত্যা করেছে। জানার পর ঘটনাস্থলে গি‌য়ে পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে বলে জানান তিনি ।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ কমল কৃঞ্চ ধর ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হ‌য়ে‌ছে। থানায় অপ মৃত্যুর মামলা হ‌য়ে‌ছে।

Exit mobile version