parbattanews

মা‌টিরাঙ্গায় ট্রাস্কফো‌র্সের অ‌ভিযান ও জ‌রিমানা

পবিত্র মা‌হে রমজানে ‌নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কালোবাজারি, মজুদ বন্ধ, স‌ঠিক প‌রিমাপ ও গ্রাহক পর্যায়ে সহনীয় রাখতে খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় অভিযান প‌রিচালনা ক‌রে‌ছেন উপজেলা ট্রাস্কফোর্স ক‌মিটি।

শনিবার (১ মার্চ) দুপু‌রে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আল‌মের নেতৃত্বে বাজার এলাকায় পাইকারী ও খুচরা দোকান অভিযান প‌রিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন, পণ্য মজুত না করতে, অতিরিক্ত মুনাফা করে জনভোগান্তি তৈরি থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের সর্তক করা হয়।

ওজনে কম‌ দেওয়ায় ভোক্তা অ‌ধিকার আইন ২০০৯ এর ৪৬ ধারা মোতা‌বেক শুট‌কি ব্যবসায়ী মিয়া চাঁনকে ২ হাজার ও ফল দোকানদার জয়নাল আববেদীনকে ১ হাজার টাকা অর্থ দন্ড দেয়া হয়। একই সা‌থে প‌রিমাপ যন্ত্র ও বাটখারা জব্দ করা হয়।

সাধারণ মানুষদের স‌চেতন হওয়ার আহ্ববান জানিয়ে মঞ্জুর আলম বলেন,‌ বি‌ভিন্ন সরকারী দপ্তর , সু‌শীলসমাজ ও গনমাধ্যাম কর্মী‌দের সমন্বয় উপ‌জেলা ট্রান্স‌ফোর্স বাজার ম‌নিট‌রিং ক‌মি‌টি গঠন করা আ‌ছে। রমজান‌কে সাম‌নে রে‌খে কেউ‌ যেন অসৎ উপায় অবলম্বন কর‌তে না পা‌রে তা প‌রিচালানা করা হ‌চ্ছে। আগামী‌তেও এ অ‌ভিযান পরিচালনা করা হবে ব‌লে জানান তি‌নি।

এ সময়,মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তফিকুল ইসলাম তৌফিক, মাটিরাঙ্গা টাস্কফোর্স কমিটির সদস্য এবং মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান, বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের প্রতিনিধি মো. সেলিম ছাড়াও বাজার মনিটরিং সংক্রান্ত ‘মাটিরাঙ্গা টাস্কফোর্স’ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version