parbattanews

মা‌টিরাঙ্গায় দুর্গাপূজায় বিজিবি মোতায়েন

হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা উপ‌জেলার যামিনীপাড়া জোনের আওতা‌ধীন এলাকায় তিনটি মন্দির ডাকবাংলা শ্রী শ্রী জগন্নাথ মন্দির, তবলছড়ি লাইফু কারবারীপাড়া হরি মন্দির এবং তাইন্দং হেডম্যানপাড়া দূর্গা মন্দিরে দুর্গাপূজা উদযাপিত হবে। পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত কল্পে যামিনীপাড়া জোন সদর হতে তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

র‌বিবার (৬ অ‌ক্টোবর) বিষয়‌টি নি‌শ্চিত করে‌ছেন (২৩‌-বি‌জি‌বি) যা‌মিনীপাড়া জোন কমান্ডার লে. কর্নেল আলমগীর কবির।

তি‌নি জানান, আসন্ন দুর্গাপূজা উপল‌ক্ষে পূজামন্ডপের নিরাপত্তায় নিকটবর্তী বিওপি (ক্যাম্প) থেকেও নিয়মিত ভাবে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। যেকোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ভিডিপি এবং পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগে জোন সদরে একটি মনিটরিং সেল গঠন করা হ‌য়ে‌ছে।

জো‌নের আওতা‌ধীন এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও পূজা মন্ডপ এর নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপনে কারিগরি সহায়তা প্রদানসহ হেডম্যানপাড়া পূজা মন্ডপে সিসি ক্যামেরা না থাকায় যামিনীপাড়া জোন কর্তৃক আইপি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানান তি‌নি।

Exit mobile version