parbattanews

মাটিরাঙায় শা‌ন্তি প‌রিবহন ও মোটর সাই‌কেল মু‌খোমু‌খি সং/ঘ‌/র্ষে দিবালা ত্রিপুরা নি/হ/ত

খাগড়াছ‌ড়ির মাটিরাঙায় যাত্রীবা‌হী শা‌ন্তি প‌রিবহন ও মোটর সাই‌কেল মু‌খোমু‌খি সং/ঘ‌/র্ষে দিবালা ত্রিপুরা (৪৫) না‌মে এক‌ মোটরসাই‌কেল আ‌রো‌হী নি/হ/ত ও চালক শ্যামল বিকাশ ত্রিপুরা(৩১) আ/হ/ত হ‌য়ে‌ছে। দিবালা ত্রিপুরা গুইমারা উপ‌জে‌লার আরবা‌রি এলাকার ধনচন্দ্র ত্রিপুরার স্ত্রী ও শ্যামল ত্রিপুরা একই এলাকার বা‌শিমহন ত্রিপুরার ছে‌লে।

শ‌নিবার (১২জুলাই ) সকাল ৯টার দি‌কে মাটিরাঙা সেনা জোন সংলগ্ন সেলাই প্রশিক্ষণ কে‌ন্দ্রের সামনে এ দু/র্ঘটনা ঘ‌টে ।

জানা যায়, খাগড়াছ‌ড়ি থে‌কে সকাল ৮টায় ছে‌ড়ে আসা চট্টগ্রামগামী যাত্রীবাহীবাস শা‌ন্তি প‌রিবহন মা‌টিরাঙ্গা জো‌ন সংলগ্ন পাহাড়ে উঠার সময় সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সাম‌নে বিপরীত ‌দিক হ‌তে আসা মোটর সাই‌কেলের মু‌খোমু‌খি সংঘ‌র্ষ হয়। এ‌তে মোটরসাইকেল চালকসহ ২জন গুরুতর আ/হত হয়। স্থানীয়রা আহত‌দের উদ্ধার ক‌রে মা‌টিরাঙ্গা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক দিবালা ত্রিপুরাকে মৃ/ত ব‌লে ঘোষণা ক‌রে। অপর জন‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।

মাটিরাঙা থানা অ‌ফিসার ইনচার্জ তৌ‌ফিকুল ইসলাম জানান, দুর্ঘট/নার পর চালক পলাতক রয়ে‌ছে। গাা‌ড়ি দু‌টি‌কে আটক করা হ‌য়ে‌ছে।

Exit mobile version