parbattanews

মা‌টিরাঙ্গায় ৩‌টি ঘরে আ/গু/ন

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙায় আব্দুল ক‌রিম প্রকাশ ক‌রিম হুজুর না‌মে এক সার ও কিটনাশক ব্যববসায়ীর বা‌ড়ি‌তে অ‌গ্নি/কা/ণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। এ‌তে বসত ঘরসহ ৩‌টি ঘর সম্পুর্ণ পু‌ড়ে‌ গে‌ছে।

র‌বিবার (১৩ জুলাই) রাত পো‌নে ১০টার দি‌কে উপ‌জেলার বর্ণাল ইউ‌পির মাদ্রাসাপাড়ায় এ ঘটনা ঘ‌টে। ক‌রিম স্থানীয় মৃত নুরুজ্জামানের ছে‌লে।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, স্টাবলাইজার বিস্ফোরিত হ‌য়ে মুহূর্তের ম‌ধ্যে আ/গু‌/ন ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। এলাকার ৩২ কিলোমিটারে ম‌ধ্যে কোনো ফায়ার সা‌র্ভিস না থাকা আ/গু/ন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ফ‌লে ৩‌টি ঘর সম্পুর্ণ পু‌ড়ে যায়। এ‌তে ক্ষয়ক্ষ‌তি স‌ঠিক হিসাব যায়নি। ত‌বে ধারণা করা হ‌চ্ছে ৭ থেবে ৮ লাখ টাকার ক্ষ‌তি হয়ে‌ছে।

Exit mobile version