parbattanews

মা‌টিরাঙ্গার তৃতীয় শ্রেণীর মা‌লিহা জাতীয় পর্যায়ে ২য়

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক’ ২০২৪ এ সংস্কৃতি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে খাগড়াছড়ির মা‌টিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নাযিফা বিনতে ইসলাম (মালিহা)।

সোমবার (১ জুন) প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানী ঢাকার পিটিয়াতে অনুষ্ঠিত উপস্থিত বক্তৃতায় সে ২য় স্থানের গৌরব অর্জন ক‌রে।

মা‌লিহা স্থানীয় শিক্ষক দম্পতি মো. রফিকুল ইসলাম ও জাঁকিয়া সুলতানা মনির কনিষ্ঠ কন্যা।

পিতা র‌ফিকুল ইসলাম উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) এবং মাতা মাটিরাংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।

পারিবারিক জীবনে মালিহা ছাড়াও তা‌দের আরো দুই কন্যা নুসরাত -ই ইসলাম পুষ্পিতা স্বাস্থ্য ও অর্থনীতি নি‌য়ে ঢাকা ভার্সিটিতে ১ম বর্ষে অধ্যয়নরত এবং নুজহাত -ই ইসলাম রিদিতা ২০২৪ সালে মা‌টিরাঙ্গা মিউ‌নি‌সিপল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাস ক‌রে এইচএসসি’তে ভর্তির অপেক্ষায় আছেন।

মা‌লিহার পিতা র‌ফিকুল ইসলাম মে‌য়ের জন্য সকলের কাছে দোয়া চে‌য়ে বলেন, আমার তিন সন্তানের মধ্যে মা‌লিহা সকলের ছোট। সে শান্ত স্বভাবের। বড় হ‌য়ে ডাক্তার হতে চায়। সবাই তার জন্য দোয়া কর‌বেন যেন সবার মুখ উজ্জ্বল কর‌তে পারে।

মা‌লিহা বলে, পড়া লেখা ক‌রে বড় বো‌নের মত অনেক বড় কলেজে ভর্তি হবে। সে ডাক্তার হ‌য়ে এলাকার গরিব মানুষের সেবা করবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মা‌লেক বলেন, মা‌লিহা খুব মেধাবী শিক্ষার্থী। ক্লাসে তার রোল নং ১। পড়ালেখায় সে খুব মনোযোগী। মা‌লিহার উত্তর সাফল্য কামনা করেন তিনি।

Exit mobile version