parbattanews

মাটিরাঙ্গায় কসমেটিক্সসহ ভারতীয় ৩ নারী গ্রেফতার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় তিন নারীকে কসমেটিক্সসহ গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

বৃহস্প‌তিবার (১৮ জানুয়ারি) রা‌ত পৌনে ৯টার দি‌কে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন পু‌লিশ সুপার মুক্তা ধর।

গ্রেফতারকৃতরা হ‌লেন, ২৪ পরগুনা, পশ্চিম বঙ্গ’র সুমি আক্তার প্রকাশ সুমি সেলিম শেখ (৩৪) ও রুমি আক্তার (৩২) এবং পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম বঙ্গের শিলা দাস প্রকাশ শিলা খাতুন (২৮)।

এর আ‌গে গ‌ভীর রা‌তে মাটিরাঙ্গা বিআরটিসি কাউন্টারের সামনে থে‌কে তা‌দের‌কে গ্রেফতার করা হয়।

জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বি‌শেষ অ‌ভিযান প‌রিচালনা ক‌রে মাটিরাঙ্গা বাজারস্থ বিআরটিসি কাউন্টারের সামনে তা‌দের‌কে গ্রেফতার করা হয়। এসময় তাদের সা‌থে থাকা ৩৬ প্রকারের ভারতীয়সহ বিভিন্ন দেশের তৈরী কসমেটিক্স, খাদ্য সামগ্রী ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

খাগড়াছ‌ড়ির পু‌লিশ সুপার মুক্তা ধর জানান, গ্রেফতারকৃত‌দের বিরু‌দ্ধে নিয়মিত মামলা রুজু করে বি‌ধি মোতা‌বেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হ‌য়ে‌ছে।

Exit mobile version