parbattanews

মাটিরাঙ্গায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

30.04.2017_Matiranga Science Mela NEWS Pic (2)

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ শ্লোগাণকে সামনে রেখে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো।

মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোহাম্মদ মোহতাছিম বিল্লাহ’র সভাপতিত্বে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে অনুষ্ঠিত মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান।

মাটিরাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্যাহ, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামসহ অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান বলেন, এ মেলা থেকে অর্জিত জ্ঞান ভবিষ্যত জীবনের জন্য সোপান হিসেবে কাজে আসবে। তিনি বিজ্ঞানের আলোকে নিজেকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়ে বলেন, বিজ্ঞান মনস্ক মানুষ সমাজকে বদলে দিতে পারে।

প্রসঙ্গত, ৬টি বিভাগে মেলায় নিজেদের উদ্ভাবন উপস্থাপন করে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা। পরে বিভিন্ন বিভাগে বিজয়ীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিতগণ।

Exit mobile version